গরু ও ছাগল পালনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ, বিশেষ করে গরু ও ছাগল পালনে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ২০১৭ সালের প্রতিবেদনের বরাতে তিনি জানান, বাংলাদেশ ছাগলের মাংস উৎপানে বিশে^ চতুর্থ।
সংস্থাটির তথ্যমতে, ছাগলের দুধ উৎপাদনে বিশ্বে দ্বিতীয়। আর গরু-ছাগল-মহিষ-ভেড়া মিলিয়ে গবাদিপশু উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বের ১২তম।