মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

কক্সবাজারের উখিয়ার পার্শ¦বর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ফুটবল খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম মাঠ রক্ষা কমিটির উদ্যোগে বেতবুনিয়া বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ছৈয়দুর রহমান হীরা। এ সময় বক্তরা বলেন, খেলার মাঠে কোনো ধরনের স্থাপনা করতে দেওয়া হবে না। তারা মাঠ থেকে মালামাল সরিয়ে নেওয়ার দাবি করেন।

মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে খেলাধুলার বিকল্প নেই। এ মাঠটি এখানকার ঐতিহ্য বহন করে। মানববন্ধনে বক্তব্য দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, মৌলভি নুরুল আবছার, ঘুমধুম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামালউদ্দিন, ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন, রাশেদ সরওয়ার, সংবাদকর্মী শ ম গফুর।