এবার আর সেঞ্চুরিটা হাতছাড়া করলেন না অ্যারন ফিঞ্চ। পাকিস্তানের বিপক্ষে ৮২ রানে আউট হয়েছিলেন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তুলে নিলেন বিশ্বকাপের এবারের আসর নিজের প্রথম সেঞ্চুরি। অধিনায়কের ব্যাটে রানের পাহাড়ের পথে হাঁটছে অস্ট্রেলিয়া।
শনিবার ওভালে টস জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নার এদিন ২৬ রানে ফিরেছেন। তবে তার আগে ফিঞ্চের সঙ্গে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৮০ রান।
১৭তম ওভারে ধনঞ্জয়া ডি সিলভার বলে বোল্ড হয়েছে ওয়ার্নার। খেলেছেন খুবই স্লো গতিতে। ৪৮ বলে মাত্র ২ চারে নিজের ইনিংস সাজান ওয়ার্নার। এরপর উসমান খাজাও ফিরে যান দ্রুত। ব্যক্তিগত ১০ রানে ধনঞ্জয়া ডি সিলভার শিকার তিনিও।
তবে তৃতীয় উইকেটে স্টিভ স্মিথের সঙ্গে জুটি গড়ে ওঠে ফিঞ্চের। স্মিথ এরই মধ্যে তুলে নিয়েছেন ফিফটি।
এই প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার স্কোর ৪১ ওভার শেষে ২৫৫/২। ফিঞ্চ ১৪৬ ও স্মিথ ৬২ রান নিয়ে ব্যাট করছেন।