আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে সহোদরের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে সুজন (১৪) ও রিফাত (১৩) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল পাঁচটার পর উপজেলার বড়তল্লা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা ওই এলাকার মুর্শিদ মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির এএসআই নুরুল ইসলাম মজুমদার জানান, বড়তল্লা এলাকায় রেললাইনের পাশেই সুজন-রিফাতের বাড়ি। বিকেলে রেললাইনের পাশে তারা খেলা করছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।