পাকিস্তান একাদশে দুই, ভারত একাদশে এক পরিবর্তন

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে স্পিন বোলিংয়ে গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার কাছে হারা সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার আসিফ আলি ও পেসার শাহীন আফ্রিদিকে। তাদের জায়গায় একাদশে ডাক পেয়েছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার শাহাব খান ও ইমাদ ওয়াসিম।

চোটের কারণে আগে থেকেই ভারত একাদশে অনিশ্চিত ছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান। তার জায়গায় একাদশে নেওয়া হয়েছে নয়টি ওডিআই খেলা বিজয় শঙ্করকে। চার নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে তাকে। সেক্ষেত্রে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নামবেন লোকেশ রাহুল।

ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটকিপার), শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলি, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমির