ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে এগারো হাজার রান করার রেকর্ডটি এতদিন ছিল কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। সেটি কাল নিজের করে নিলেন উত্তরসূরি বিরাট কোহলি। সময় ও ইনিংসের হিসাবে শচীনকে পেছনে ফেললেন তিনি। শচীনের লেগেছিল ২৭৬ ইনিংস এবং ১২ বছর ৪১ দিনে সেটা করেছিলেন। তার চেয়ে ৫৪ ইনিংস আগেই ১১ হাজারের চূড়ায় উঠলেন ভারত অধিনায়ক। সময় লাগল ১০ বছর ৩০২ দিন।
গতকালের ম্যাচ খেলতে নামার সময় কোহলির প্রয়োজন ছিল ৫৭ রান। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে তিনি অপরাজিত থাকেন ৭১ রানে। এরপর খেলা শুরু হলে কোহলি ৭৭ রান করে আউট হন। এছাড়া সবচেয়ে কম ইনিংসে আট, নয় ও দশ হাজার রানের রেকর্ডও কোহলির দখলে।