বান্ধবীকে উদ্ধার করলেন টাইগার

মুম্বাইয়ের রাস্তায় বিড়ম্বনায় পড়েছিলেন হালের নায়িকা দিশা পাটানি। আর বান্ধবীকে উদ্ধারে এগিয়ে এলেন টাইগার শ্রফ।

ভক্তদের হাতে তারকাদের ঘেরাও হওয়া নতুন কোনো ঘটনা নয়। দিশাও সেই পরিস্থিতির শিকার হয়েছিলেন। একটি রেস্তোরাঁর বাইরে তাকে দেখে ঘিরে ধরে উপস্থিত ভক্তরা।

আনন্দবাজার পত্রিকা জানায়, রোববার দুপুরে তারা একটি রেস্তোরাঁয় যান তারা। সেখান থেকে বেরোতেই দিশাকে ঘিরে ধরেন ভক্তরা। তারকাকে চোখের সামনে দেখেই হইচই শুরু করেন।

যদিও দুজনের ব্যক্তিগত দেহরক্ষীরা ছিলেন, তাও দিশাকে উদ্ধার করতে তৎপর হন টাইগার। চেষ্টা করেন ভক্তদের সঙ্গে দিশার যাতে নিরাপদ দূরত্ব বজায় থাকে। তাকে ভিড়ের মধ্যে দিয়ে রাস্তা করে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন টাইগার।

ভক্তদের কোনো দোষ নেই! দিশা সবুজ রঙের একটি পোলকা ডটের পোশাক পরেছিলেন। বরাবরের মতো সুন্দর লাগছিল তাকে।

অনেক দিন ধরে প্রেম করছেন ‘বাগি টু’ জুটি টাইগার-দিশা। প্রায় তাদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠান ও রেস্টুরেন্টে দেখা যায়।