আশুলিয়ায় মলম পার্টির ১১ সদস্য আটক

আশুলিয়ায় মলম পার্টির ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব-১। সোমবার বিকেলে আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই আজহারুল ইসলাম।

এর আগে সোমবার রাতেই আটকদের আশুলিয়া থানায় হস্তান্তর করে র‌্যাব।

আটকরা হলেন- মাগুড়া জেলার সদর থানার বায়না গ্রামের মৃত শামীম শেখ ছেলে মো. রবিউল ইসলাম রবি (৪৫), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার শ্রী ফলতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. রুমান হোসেন (২৭), পাবনা জেলার আটবাড়িয়া থানার গোপালপুর গ্রামের মৃত সানজুর রহমান শামীমের ছেলে মো. রাসেল হোসেন হিরা- (২৮), সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার নোকালি উত্তরপাড়া গ্রামের আহাম্মদ আলী ছেলে মো. তোয়াজ আলী- (৩০), টাঙ্গাইল জেলার ধণবাড়ী থানার সিংকাঠা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে রাশেদ মিয়া রাসেল- (৩৫), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৃত রহমান আলীর ছেলে মো. তৌফিজুল ইসলাম রানা (৩৬), নওগাঁ জেলার আত্রাই থানার হিঙ্গর কান্দি গ্রামের মো. সাদিক প্রামাণিকের ছেলে মো. আজিজুল ইসলাম (৩৫), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার শেওড়া তলী গ্রামের এসহাক আলীর ছেলে রাসেল হোসেন (২৭), কুড়িগ্রাম জেলার বুড়িন্দাবাড়ী থানার ছোটয়ারী বাড়ী গ্রামের মজনু মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৫), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাহাড়পুর গ্রামের মৃত দবির আলী উদ্দিনের ছেলে মশিউর রহমান (৩৫) এবং টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কেদারপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে মো. জাকির হোসেন (৪৫)।

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই আজহারুল ইসলাম জানান, মলম পার্টি ও ছিনতাইকারী দলের দুই সদস্যকে আগেই আটক করা হয়েছিল, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে বাকিদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।