চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে মানারুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মানারুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোন্নাপাড়া এলাকার নুহ মুন্নার ছেলে।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৩টার দিকে মানারুলসহ আরও ১০/১৫ জন শিংনগর সীমান্তের হারুনের বাগান দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতের সোনাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুড়লে বুকে গুলি লেগে মারা যান মানারুল ইসলাম। পরে তার সহযোগীরা মানারুলের মরদেহ বাংলাদেশে নিয়ে আসে।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান বিএসএফ’র গুলিতে মানারুলের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সীমান্তে একজনের মরদেহ পাওয়া গেছে। তবে সে কিভাবে মারা গেছে তা খোঁজ নেওয়া হচ্ছে।