মারভেল ফ্যানদের জন্য নতুন চমক আসছে। নতুন করে রিলিজ দেওয়া হচ্ছে অ্যাভেঞ্জার্স এন্ডগেম, সঙ্গে থাকছে নতুন দৃশ্য।
মারভেল স্টুটিওস এর প্রেসিডেন্ট কেভিন ফেইজ এ খবর নিশ্চিত করেছেন।
এনডালগ এক্সপ্রেস জানায়, ২৮ জুন নতুন দৃশ্যসহ অ্যাভেঞ্জার্স এন্ডগেম পুনরায় মুক্তি দেওয়া হবে বলে এক সাক্ষাতকারে কেভিন জানান।
তবে নতুন কী দৃশ্য যোগ করা হচ্ছে রেকর্ড সাফল্য অর্জন হলিউড সিনেমাটিতে, সেটি এখনো নিশ্চিত করে কিছু বলেননি তিনি।
কেভিন বলেন, “কোনো কিছু বাদ দেওয়া হচ্ছে না তবে ছবির শেষ দৃশ্যে নতুন কিছু যুক্ত করে অ্যাভেঞ্জার্স এন্ডগেমের এই ভার্সনটি মুক্তি দেওয়া হবে।”
এই দৃশ্য ছাড়াই মুক্তি দেওয়া হয়েছিল মার্ভেল সিরিজের সিনেমাটি। তবে নতুন ভার্সনটিতে আরও চমক থাকছে বলে কেভিন জানিয়েছেন।