কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে এক হোটেল নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত কুলসুম খাতুন (৪৫) পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর জিগাতলা এলাকার জনি আলীর স্ত্রী এবং মিরপুরে একটি হোটেলে বাবুর্চির কাজ করতেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পোড়াদহ জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।