জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২০ শতাংশ বরাদ্দ বাড়ানোর দাবিতে নেত্রকোনায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি মিছিল সারা শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পার্থ প্রতিম সরকারের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মিঠুন শর্মা। বাজেটে শিক্ষা খাতে ২০ শতাংশ বরাদ্দসহ জিডিপির ০৬ শতাংশ বরাদ্দসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ এবং স্বাস্থ্য ও সংস্কৃতি খাতের বরাদ্দ বাড়ানোর দাবি জানান তারা।