ঘুমন্ত ব্যবসায়ীকে ঘরে ঢুকে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামে আবদুস সবুর নামে এক পান ব্যবসায়ী খুন হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত পরান ম-লের ছেলে। গত শুক্রবার গভীর রাতে নিজ শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় খুন হন তিনি।

নিহতের স্ত্রী সালমা বেগম জানান, রাতে স্বামী সবুর নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। পাশের রুমে সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। তিনি আরও বলেন, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বিকট শব্দ পেয়ে ঘরের বাইরে বের হয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সবুর।

আলমডাঙ্গা থানার ওসি আসাদুজ্জামান মুন্সী জানান, আবদুস সবুরকে মাথায় শাবলের মতো কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়ে থাকতে পারে।