লাদাখে সুশান্ত-রিয়ার রোমান্স!

বলিউডের উঠতি নায়ক-নায়িকাদের মধ্যে কৃতি শ্যানন, সুশান্ত সিং রাজপুত, রিয়া চক্রবর্তী এবং সারা আলি খান পরিচিত মুখ। সুশান্তের সঙ্গে এই নায়িকাদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।   

গুঞ্জন শোনা যাচ্ছে, এবার সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী একে অপরের প্রেমে পড়েছেন।

লাদাখে তারা একসঙ্গে ছুটি কাটাচ্ছেন।

এর আগে কৃতি সানন ও তারপর সারা আলি খানের সঙ্গেও সুশান্তের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে কেউই তা স্বীকার করেননি।

নিজের ইনস্টাগ্রাম পেজে একটি বাচ্চা ছেলের সঙ্গে ছবি পোস্ট করেন সুশান্ত। লাদাখে ছুটি কাটাচ্ছেন অভিনেতা। 

রিয়াও ওই একই বালকের সঙ্গে ছবি তুলে পোস্ট করেন ইনস্টাগ্রামে। তখনই বোঝা যায়, দু'জনে একসঙ্গেই রয়েছেন লাদাখে।

লাদাখেই আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছেন সুশান্ত। ব্যস্ততা থেকে সাময়িক বিরতি দুজনেই চুটিয়ে উপভোগ করেছেন। 

গত বছর মুক্তিপ্রাপ্ত 'জলেবি' ছবিতে শেষবার দেখা গিয়েছিল রিয়াকে। 'কেদারনাথ' ছবিতে সারা আলি খানের বিপরীতে অভিনয় করেছিলেন সুশান্ত।