এই দুনিয়ায় আমরা কাজ নিয়ে এতই ব্যস্ত, নিজের দিকে আর নজর দেওয়ার সময় পাই না। শুধু শারীরিক নয়, মানসিক দিক দিয়েও আমরা নিজেদের উপেক্ষা করি। কিন্তু শরীর এবং মনের জন্য এই নিজেকে বোঝা এবং জানাটা খুবই জরুরি। সেই সঙ্গে নিজের
আত্মতৃপ্তিও প্রয়োজন।
নিজেকে কখনো কোথাও উপেক্ষা করবেন না বা ছোট ভাববেন না। নিজেকে এড়িয়ে গেলে অজান্তেই নিজের মন খারাপ হবে আপনি তা টেরও পাবেন না।
কীভাবে নিজেকে ভালো রাখবেন? তার জন্য রইল কিছু পরামর্শ। ট্রাই করে দেখুন কাজে লাগতেও পারে।
ভালো করে ঘুমান। প্রয়োজনে বালিশে এসেনশিয়াল অয়েল স্প্রে করুন। এতে ঘুম ভালো হবে। ভালো ঘুম হলে অজান্তেই দেখবেন চাঙা হয়ে উঠেছেন।
ব্যস্ত বলে খাবারে অবহেলা করবেন না। সুষম আহার করুন। জাংক ফুড এড়িয়ে চলুন।
সারা দিনের মধ্যে কিছুটা সময় বের করে নিয়মিত ব্যায়াম করুন।
বই পড়–ন। পছন্দের রান্না করতে করতে ছেড়ে দিন প্রিয় কোন গান।
পার্লারে যান, স্পা করান। ভালো অনুভব করবেন।
কাছের বন্ধুদের সঙ্গে ছুটি কাটিয়ে আসুন।
পোষ্য থাকলে তার যতœ নিন।
সময় করে বেড়াতে যান।
মনে রাখবেন, ভালো থাকা এবং বাকিদের ভালো রাখাটা খুবই জরুরি। আপনি ভালো থাকলেই তবে বাকিদের ভালো রাখতে পারবেন। নিজেকে ভালো না রাখলে কিন্তু ডিপ্রেশন বাড়বে। মনে হবে, চারপাশের সবাই বুঝি খারাপ। এতে আপনার স্নায়ুতন্ত্রের ওপর চাপ পড়বে।