‘গান্ধী পরিবার রাজনীতি ছাড়লেই নতুন ভারত হবে’

বরাবরই স্পষ্টবাদী অভিনেতা রণবীর শোরে। বিভিন্ন সামাজিক পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব  হন তিনি। অন্যায়ের প্রতিবাদে রাজনীতিবিদ বা সরকারের সমালোচনা করতেও পিছপা হন না।

এবার ভারতীয় সেনাবাহীনিকে নিয়ে কংগ্রেস সভাপতি রাহল গান্ধীর ব্যঙ্গাত্মক ট্যুইটের কড়া জবাব দিলেন অভিনেতা।

শনিবার ছিল আন্তর্জাতিক যোগ দিবস। ভারতীয় সেনাবাহিনীও যোগ দিবসে অংশ নেয়। ভারতীয় সেনার ডগ ইউনিটের যোগ করার একটি ছবি ট্যুইট করেন রাহুল। ছবিতে, প্রশিক্ষকদের মুখোমুখি যোগ করার ভঙ্গিমায় রয়েছে কুকুর। ট্যুইটে রাহুল শ্লেষের সুরে লেখেন, ‘নতুন ভারত’। 

ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন রাহুল গান্ধী। মোদী সরকারকে খোঁচা দিতে গিয়ে তিনি সেনাবাহিনীকেই অপমান করেছেন বলে দাবি ওঠে সোশ্যাল মিডিয়ার।

রাহুলকে মোক্ষম জবাব দিয়েছেন আইপিএস রূপা। এবার প্রতিবাদে সামিল হলেন অভিনেতা রণবীর শোরে। রাহুলের ট্যুইটের রণবীরের কটাক্ষ, ‘অপছন্দ বুঝি?’

এর পরে তিনি ট্যুইট করেন, আপনি ও আপনার পরিবার রাজনীতি ছাড়লে নতুন ভারত গঠিত হবে।