পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রে গত মঙ্গলবার বাঙালি শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে নিহত চীনা নাগরিক জাং ইয়াং সাংয়ের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করেন ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদসহ তিন সদস্যের একটি চিকিৎসক দল।