নীলফামারী জাপার বর্ধিত সভায় ঐক্যের আহ্বান

নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা। ঐক্যের মাধ্যমে দলকে সুসংগঠিত করার প্রত্যয়ে গতকাল রবিবার দুপুরে দলীয় কার্যালয় চত্বরে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী।

জেলা জাতীয় পার্টির সদস্যসচিব শাহজাহান আলী চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জাপার যুগ্ম-আহ্বায়ক আবদুল কাদের চৌধুরী বুলু, সদস্য বজলার রহমান, আবদুস সাত্তার, হারুন-অর রশীদ, জেলা যুব সংহতির আহ্বায়ক মমিনুর রশীদ সামুন, সদস্যসচিব আবদুল হান্নান প্রমুখ।