‘ভালবাসার দাগ’ নিয়ে প্রকাশ্যে নুসরাত-নিখিল

ভারতের তারকা অভিনেত্রী নুসরাত জাহানের বিয়ে নিয়ে তোলপাড় নেট দুনিয়া। ব্যবসায়ী নিখিল জৈন তুরস্কে বিয়ে সেরে রোববার ভারতের কলকাতায় ফেরেন।

কলকাতা বিমানবন্দরে তারা ধরা পড়েছেন ফটোগ্রাফারদের কাছে। দুজনেই ছবি তোলার সুযোগ দিয়েছেন। নুসরাতের হাতে এখনও মেহেদির নকশা জ্বলজ্বল করছে। নিখিলের হাতেও তাই।

তবে এবার তাদের আইনি মতে বিয়ে হবে। সম্ভবত ২৫ জুন বা তার পরেই হবে এই বিয়ে।

তবে বিয়ের পরে স্ত্রীর সঙ্গে ইনস্টগ্রামে যে ছবি পোস্ট করেছেন নুসরাতের স্বামী তা নিয়ে নেট দুনিয়ায় হৈচৈ পড়ে গিয়েছে। সেই ছবিতে দু’জনের গালে ও গলায় দেখা গেছে, একটা লাল দাগ।  

এটাকে অনেকে ব্যাখ্যা করেছেন ‘ভালবাসার দাগ’ হিসেবে। সাধারণত কাঁধেই ভালোবাসার দাগ বা লাভ বাইট দেন প্রেমিক-প্রেমিকারা। 

নিখিল ও নুসরাতের ছবিতে দেখা গেছে, নিখিলের গলার কাছে একটা লাল দাগ। যা তার অন্য ছবিতে নেই। আবার নুসরাতের গলায় একটা লাল দাগ ফুটে উঠেছে। 

কলকাতার কাপড় ব্যবসায়ী নিখিল জৈনের রঙ্গোলি ব্র্যান্ডের শাড়ির বিজ্ঞাপন শ্যুটে নিখিলের সঙ্গে আলাপ হয়েছিল নুসরাতের। সেই বন্ধুত্ব অল্প দিনেই পরিণতি পেয়েছে পরিণয়ে। পরিবারের সম্মতিতেই বিয়ে করেন তারা। 

এদিকে বিয়েতে হাজির থাকার অনেক ছবি মিমিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। নুসরাত এবং নিখিলের সঙ্গে আলাদা আলাদা ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আ জার্নি টু রিমেম্বার। এক সঙ্গে সুখে থাকো তোমরা’। একটি ছবিতে মিমি লিখেছেন, ‘এনজেঅ্যাফেয়ার’।