পোশাক রপ্তানি খাতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, পণ্যের মানও অনেক বেড়েছে যার ফলে সারা বিশ্বে বাংলাদেশি পণ্যের চাহিদা বেড়েছে।
সোমবার সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শারমিন গ্রুপের শারিমন অ্যাপারেলস অ্যান্ড ফ্যাশন লিমিটেড পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এ সময় আরও বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার তাই সকল গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে, এখন শ্রমিকরা অনেক শান্তিতে রয়েছে।
প্রতিমন্ত্রীর সাথে এ সময় উপস্থিত ছিলেন শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জুসহ আরও অনেকে।