আর্মি ইউনিভার্সিটিতে প্রথম বারের মতো ‘ক্যারিয়ার ফেয়ার’

নীলফামারীর সৈয়দপুরের আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে  প্রথম বারের মতো ক্যারিয়ার ফেয়ার-২০১৯ সিজন-১ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ক্যারিয়ার সোসাইটি উদ্যোগে বিশ^বিদ্যালয় ক্যাম্প চত্বরে আগামী ২৬ জুন সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুরের দিকে ক্যারিয়ার সোসাইটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করে ক্যারিয়ার ফেয়ার আয়োজন বিষয়টি  নিশ্চিত করা হয়েছে।  ওই সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার,রেজিস্ট্রার উপস্থিত ছিলেন বলে জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে। 

ক্যারিয়ার ফেয়ার কর্মসূচি সমন্বয়ক রাশেদুজ্জামান রাতুল জানান, জেলার সৈয়দপুর আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ২৬জনু  প্রথম বারের মতো ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হবে। সরকারের এক্সেস টু ইনফরমেশন (এটুআই), নীলফামারী চেম্বার অব কর্মাস অ্যান্ড- ইন্ডাস্ট্রি, উত্তরা ইপিজেড, এক্সিলেন্স বাংলাদেশ এবং ইউথ প্রিনিউয়ার বাংলাদেশ সার্বিক সহযোগিতায় ক্যারিয়ার সোসাইটি আয়োজিত এই ফেয়ারে অন্তত ২০  চাকরী দাতা কোম্পানি  অংশ নিচ্ছেন। চাকরী প্রত্যাশী প্রার্থীরা তাদের পছন্দনীয় কোম্পানিতে জীবনবৃত্তান্ত জমা দেবেন।  প্রার্থীদের জীবনবৃত্তান্ত গ্রহণ শেষে সেখানেই সিভি যাচাই বাছাই এবং মৌখিক পরীক্ষা নেবেন কোম্পানির কর্মকর্তাগণ।

তিনি আরও জানান,‘ক্যারিয়ার ফেয়ারের পাশাপাশি সেখানে ক্যারিয়ার সম্পর্কিত ও দিক নির্দেশনা মূলক তিনটি সেমিনার আয়োজন করা হয়েছে ফেয়ার চত্বরে।’

ক্যারিয়ার ফেয়ার ২০১৯ সিজন- ১ এর মিডিয়া পার্টনার ৭১ টেলিভিশন, এটিএন বাংলা ও এটিএন নিউজ,  দৈনিক কালের কণ্ঠ, ডেইলি স্টার এবং পিপলস রেডিও ৯১.৬ এফএম সার্বিক সহযোগিতা করবে।

উল্লেখ্য, বাংলাদেশ আর্মি ইউনির্ভাসিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটি অরাজনৈতিক সংগঠন ‘ক্যারিয়ার সোসাইটি’।

এই সংগঠন স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের সঙ্গে করপোরেট প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণের সহায়তা করার প্রত্যয়ে ক্যারিয়ার সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিয়ে ২০১৫ সালে যাত্রা শুরু করে।