ব্রি বিজ্ঞানী সমিতির সভাপতি আমিনা তাপস সম্পাদক

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বিজ্ঞানী সমিতির নির্বাচন গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ড. আমিনা খাতুন ও সাধারণ সম্পাদক পদে ড. তাপস কুমার সরকার নির্বাচিত হয়েছেন। গত রবিবার ব্রি বিজ্ঞানী সমিতির ২০১৯-২০২০ বছরের কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিতদের নাম ঘোষাণা করা হয়।

নির্বাচিত কর্মকর্তারা হলেন সহসভাপতি ড. মো. জামিল হাসান, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল মনির, সমাজকল্যাণ সম্পাদক মামুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম, দপ্তর সম্পাদক ড. প্রিয়লাল বিশ্বাস, কোষাধ্যক্ষ আবদুর রউফ সরকার। কার্যকরী সদস্যরা হলেন ড. এ এস এম মাসুদুজ্জামান, ড. বিশ্বজিত কর্মকার, ড. সাহানাজ সুলতানা, ড. হুমায়ুন কবীর, ড. রকিবুল হাসান ও আরাফাত হোসেন।