টাঙ্গাইলে স্কুলছাত্র সজিব মিয়ার হত্যাকারীদের বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে আয়নাপুর এ এম মডেল স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন আয়নাপুর এ এম মডেল স্কুলের শিক্ষক মো. আসলাম মিয়া, মো. ফারুক মিয়া, পারুল বেগম, শিক্ষার্থী আমেনা আক্তার ও রুবেল মিয়া।
বক্তারা এ হত্যাকা-ের সঙ্গে জড়িতদের ফাঁসি দাবি করেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
স্কুলছাত্র সজিব গত ১৪ জুন শুক্রবার নিখোঁজ হওয়ার পর ১৬ জুন তার লাশ পাওয়া যায়। পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে এ ঘটনার সঙ্গে পুলিশ কনস্টেবল মোশারফ ও মো. সজিব এবং মনিরুজ্জামান মনিরের সম্পৃক্ততা সম্পর্কে নিশ্চিত হয়। এর মধ্যে দুজনকে গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।