বৈরী আবহাওয়ার কারণে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১টি জেলার প্রবেশপথ পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরিঘাটে গতকাল বৃহস্পতিবার যানবাহন পারাপারে বিঘœ ঘটে। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত পাটুরিয়ায় ছোট-বড় মিলে তিন শতাধিক এবং দৌলতদিয়া ঘাটে দুই শতাধিক ঢাকাগামী যানবাহন ফেরি পারের অপেক্ষায় থাকে।
বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে ভোর সোয়া ৫টা থেকে সকাল পৌনে ৮টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। এ ছাড়া দুইটি ফেরি ডুবোচরে আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আজমল হোসেন বলেন, ফেরিস্বল্পতা এবং বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বিঘিœত হওয়ায় যানবাহনের জটলা তৈরি হয়।