পাবনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

রাজাকারদের তালিকা সংগ্রহ করছে সরকার

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের সব থানা থেকে রাজাকারের তালিকা সংগ্রহ করা হচ্ছে। শিগগিরই সম্পূর্ণ অবিকৃত অবস্থায় সে তালিকা সরকার প্রকাশ করবে। গতকাল শুক্রবার পাবনার আটঘরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিচারিক প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে যেসব যুদ্ধাপরাধীর মৃত্যুদ- কার্যকর হয়েছে তারা দেশের প্রচলিত আইনেই অপরাধী প্রমাণিত হয়েছে। আদালতের রায়ের বিরোধিতা করে, যারা যুদ্ধাপরাধীদের নির্দোষ দাবি করে তারা দেশের সংবিধানকে অস্বীকার করে। তাদের বিষয়ে সরকার সজাগ রয়েছে।