সৈয়দপুর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

সৈয়দপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আবদুল গফুর সরকারকে আহ্বায়ক, অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমানকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও মো. শাহীন আক্তার শাহীনকে সদস্য সচিব করে সৈয়দপুর জেলা বিএনপির ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বিএনপি। আগামী তিন মাসের মধ্যে জেলার সব ইউনিটের কমিটি কাউন্সিলের মাধ্যমে সম্পন্ন করে জেলা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে আহ্বায়ক কমিটিকে।