একই সময়ে একাধিক টুইটে লাইক!

মাসে ৩২০ মিলিয়ন ইউজার টুইটারে, নিঃসন্দেহে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এটি। সম্প্রতি এক ইউজার টুইটারের গোপন এক রহস্য উন্মোচন করলেন।

দ্য মিরর জানায়, উশমেস্টর নামে ওই টুইটার ইউজার একসঙ্গে একাধিক টুইটে লাইক দেওয়ার একটি কৌশল বের করেছেন।

এক টুইটে ওই ইউজার লেখেন, দুই আঙুল ব্যবহার করে একই সময়ে দুইটা টুইটে লাইক দেওয়া সম্ভব। আমি সেটাই করছি।

অনেক ইউজার তাকে অনুসরণ করে একাধিক টুইটে লাইক দিচ্ছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে চারটি এমনকি ছয়টি টুইটেও লাইক দিচ্ছেন তারা।