তাড়াশে কৃষক বিক্ষোভ

ইউএনওর বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ

অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয়ের প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহানের বিরুদ্ধে কৃষকরা গতকাল সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

বিক্ষোভ মিছিল তাড়াশ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে তাড়াশ প্রেস ক্লাবের সামনে শেষ হয়। এরপর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন তাড়াশ উপজেলা কৃষক লীগের সভাপতি কাজী গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রিন্টু প্রমুখ।

ইউএনও ইফফাত জাহান বলেন, অভিযোগ মিথ্যা ও বানোয়াট। একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে একটি চক্র বিক্ষোভ করেছে। তারা আসলে প্রকৃত কৃষক নয়।