সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতেই রজিবুল বিশ্বাস (৩৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার মরিচপাশা গ্রামে এ ঘটনা ঘটে। রজিবুল সদর উপজেলার গোবরা গ্রামের মৃত মোস্তাইন বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী ও বিদ্যুৎ অফিস জানায়, সকাল ৭টার দিকে মরিচপাশা গ্রামের মিরাজ মোল্যার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে যান লাইনম্যান রজিবুল। কিন্তু বিদ্যুতের খুঁটিতে উঠে দুটি তার বিছিন্ন করার পর সেখানেই তার মৃত্যু হয়। রজিবুল লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ পল্লীবিদ্যুতের সাব-স্টেশনের আওতায় লাইনম্যান হিসেবে কাজ করতেন।