বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে এ আদেশ জারি করা হয়। মেয়াদ বাড়ানোর আদেশ আগামী ৬ জুলাই বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
২০১৪ সালের ৩০ জুন পবন চৌধুরী বেজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগ দেন। পরবর্তীকালে প্রধানমন্ত্রী ২০১৭ সালের ২৮ জুন তার চুক্তিভিত্তিক নিয়োগ দুই বছরের জন্য বাড়ান। এই মেয়াদে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল, চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের কার্যাবলি সার্বিকভাবে এগিয়ে নিতে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে নানাবিধ কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
বেসরকারি বিনিয়োগ বাড়াতে তার নেতৃত্বে এরই মধ্যে ১০টি বেসরকারি অঞ্চলকে চূড়ান্ত লাইসেন্স দেওয়া হয়েছে। এসব অঞ্চলে দ্রুত শিল্প স্থাপনের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী গত রবিবার পবন চৌধুরীর চুক্তির মেয়াদ ২০২১ সাল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেন। নির্বাহী চেয়ারম্যান এ বিষয়ে বলেন, দেশ সেবার এ সুযোগ পেয়ে তিনি গর্বিত ও আনন্দিত। তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারী, দাতা সংস্থা, বেজার কর্মকা-ে সম্পৃক্ত সব সরকারি সংস্থা ও বেজার কর্মকর্তাদের কাছে সহযোগিতা কামনা করেন।