রোহিত-রাহুলের ফিফটিতে ১০০ পার ভারতের

দাপটের সঙ্গে ব্যাটিং করে যাচ্ছেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। দুইজনই পেয়ে গেছেন অর্ধশতকের দেখা। তাতে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের ভিত পেয়ে গেছে ভারত।

ইনিংসের শুরুতেই জীবন পেয়েছিলেন রোহিত। মুস্তাফিজুর রহমানে বলে তার ক্যাচ মুঠোয় জমাতে পারেননি তামিম ইকবাল। জীবন পেয়ে অর্ধশতক হাঁকাতে বেশি সময় নেননি রোহিত। তার দেখানো পথে হাঁটলেন রাহুলও। ৫৭ বলে পাঁচ চার ও এক ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ অর্ধশতক তুলে নিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

বার্মিংহ্যামের এজবাস্টনে রোহিত ও রাহুলের অসাধারণ ব্যাটিংয়ে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা ভারতের রান ২০ ওভার শেষে বিনা উইকেটে ১২২। রোহিত ৬১ ও রাহুল ৫৭ রান নিয়ে ব্যাট করছেন।