ইউএস বাংলায় জিপি স্টারদের ১০% ছাড়

প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি করেছে গ্রামীণফোন। দুই প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীণফোনের স্ট্র্যাটেজি অ্যান্ড প্রাইসিংয়ের ডেপুটি ডিরেক্টর তালাল রেজা চৌধুরী ও ইউএস-বাংলার বিক্রয় ও বিপণন প্রধান মো. শফিকুল ইসলাম।

এই চুক্তির আওতায় গ্রামীণফোনের স্টার গ্রাহকেরা বিজনেস ও ইকোনমি ক্লাসে ওয়ান ওয়ে অথবা রিটার্ন উভয় ক্ষেত্রেই মূল ভাড়ার (বেজ ফেয়ার) ওপরে ১০ শতাংশের বিশেষ ছাড় পাবেন।

গ্রামীণফোনের গ্রাহকরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ ছাড় উপভোগ করতে পারবেন। এই সুবিধাটি অভ্যন্তরীণ বিমানপথ ও ছয়টি আন্তর্জাতিক বিমানপথের জন্য প্রযোজ্য হবে। স্টার গ্রাহকরা ইউএস বাংলার ২০টি সিটি সেলস অফিস থেকে এ অফার উপভোগ করতে পারবেন। ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে কল করে বিস্তারিত জানা যাবে। বিজ্ঞপ্তি