যৌতুক ও মারধরের অভিযোগে প্রথম স্ত্রীর করা মামলায় কণ্ঠশিল্পী ও ক্লোজআপ ওয়ান তারকা সালমা ইসলামের দ্বিতীয় স্বামী সানাউল্লাহ নূরী সাগরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
গতকাল বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক নূর ইসলাম। সাগর ময়মনসিংহের হালুয়াঘাটের সাখাওয়াত হোসেনের ছেলে।