‘সেকেন্ড হ্যান্ড’ প্রযুক্তি পণ্য চেনার উপায়

নতুন ভেবে পুরনো ফোন কিনে আনার অভিজ্ঞতা অনেকেরই আছে। শুধু ফোন নয়; অনেকে এভাবে ল্যাপটপ কিনেও প্রতারিত হন। অথচ একটু সতর্ক হলেই খুব সহজে ব্যবহৃত প্রযুক্তি পণ্য চেনা যায়।

কম্পিউটার কিংবা ফোনের মতো প্রযুক্তি পণ্যগুলোতে সবসময় বিশেষ একটি কোড দেওয়া থাকে। যা একটির সঙ্গে আরেকটি মিলবে না। আপনার কাক্সিক্ষত পণ্যটি আগে কেউ ব্যবহার করেছে কি না, সেটি এই কোড যাচাই করে বুঝতে পারবেন না।

এই কোডের মধ্যে বারকোড কিংবা আইএমইআই নম্বর অনলাইনে থাকে।

 যেমন আইফোন বিক্রির পর এর কোড রেজিস্টার করা হয়। সেটি করা হলেই ওয়ারেন্টির সময়সীমা শুরু হয়।

সব সময় ইনটেক পণ্য নিতে চাইবেন। দোকান থেকে কেনার সময় আগে বক্স খেয়াল করুন। আগে থেকে খোলা প্যাকেট দিলে সেটা কখনোই নেবেন না। যতই বলুক না কেন এই মাত্রই খোলা হয়েছে কিংবা অন্য আরও যা কিছু। কখনোই তাদের মিষ্টি কথায় ভুলবেন না।

 কোনো কারণে বক্সে যদি সিকিউরিটি সিলটি খোলা থাকে তাহলে একদমই কিনবেন না। তাছাড়া বাক্সের  ভেতরে উপস্থিত পণ্যের প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে কি না সেটা ভালো করে লক্ষ করুন। এক মডেলের প্রযুক্তির জিনিস আরেক মডেলের জিনিসের সঙ্গে যেন গছিয়ে না দিতে পারে সেদিকে খেয়াল রাখুন।

ওয়ারেন্টি কার্ড ভালো করে চেক করুন। সেখানে আগে থেকে কোনো তারিখ বসানো নেই তো! অনেক সময় হয়তো তাড়াহুড়োর কারণে খেয়াল করতে পারলেন না। পরে দরকারের সময় দেখলেন তারিখ তো ভুল! তাই আগেই সাবধান হোন।