কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফেইসবুকে সমস্যা দেখা দিয়েছে। বাংলাদেশ সময় গতকাল বুধবার রাত পৌনে ৯টা থেকে এ সমস্যা দেখা দিয়েছে। ফেইসবুকের পাশাপাশি এর মালিকানাধীন ছবি শেয়ারিংয়ের অ্যাপ ‘ইন্সটাগ্রাম’ এবং বার্তা আদান-প্রদানের অ্যাপ হোয়াটস অ্যাপ ব্যবহারের ক্ষেত্রেও অনেক ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিরর ও ডেইলি মেইল।
বিভিন্ন ওয়েবসাইটের তাৎক্ষণিকভাবে তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেইসবুকে ছবি আপলোড, ছবি না দেখা, এর বার্তা দেখানো ইত্যাদি সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। এখনো এ বিষয়ে ফেইসবুকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিষয়টি নিয়ে টুইটারে #ভধপবনড়ড়শফড়হি, #রহংঃধমৎধসফড়হি, #যিধঃংধঢ়ঢ়ফড়হি হ্যাসট্যাগগুলো ট্রেন্ডিংয়ে চলে এসেছে।