মেডিকেল ছাত্র সোহাগ নিখোঁজ ১৩ দিন

১৩ দিনেও খোঁজ মেলেনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিজিটি কোর্সে অধ্যয়নরত এ এস এম সাইদ সোহাগের। ২৩ জুন সর্বশেষ তিনি অসুস্থ অবস্থায় মুঠোফোনে কথা বলেন বাবার সঙ্গে। সন্তানের সন্ধান না পেয়ে পাগলপ্রায় তার বাবা-মা। তার বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরূপপুর।

সোহাগের বাবা মশিউর রহমান জানান, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৫ নম্বর কক্ষে থাকতেন সোহাগ। ২৩ জুন রাতে সোহাগের কাছ থেকে ফোন আসে তিনি গুরুতর অসুস্থ। এ সময় ফোনে সোহাগ বাবার সঙ্গে অস্বাভাবিক আচরণ করেন। পরদিন সকালেই তিনি সেখানে যান, কিন্তু ছেলেকে পাননি। সহপাঠীরাও বলতে পারেননি সোহাগ কোথায়।