২২ দিন পর কিশোরের লাশ

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের ২২ দিন পর সায়েম হোসেন (১৬) নামে এক পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার মারাপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। সায়েম ওই গ্রামের আবদুল খালেকের ছেলে।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, নিখোঁজের ফোনকলের সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে মারাপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে রবিনকে (২০) গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে গতকাল সকালে সায়েমের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে সায়েমকে হত্যা করেছে তার বন্ধুরা। এ হত্যাকা-ে রবিনসহ আরও ৪-৫ জন জড়িত। শিগগিরই তাদেরও আটক করে আইনের আওতায় আনা হবে।