সমালোচনা শুনতে হবে মেষের, কাজে কিছুটা বাধা আসবে কর্কটের

মেষ : পারিবারিক কাজে দিন শেষ হবে। তবু আত্মীয়দের সমালোচনা শুনতে হবে। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি শুভ।

বৃষ : কাজ করেও আশানুরূপ অর্থ পাওয়া যাবে না। সংসারে বড় কিছু অঘটন ঘটবে না। বন্ধুর সহযোগিতা বজায় থাকবে।

মিথুন : ব্যবসায় প্রতিদ্ব›দ্বী থাকলেও উন্নতি হবে। আয় বাড়লেও শরীর ও মন ভালো থাকবে না। আত্মীয়র সহযোগিতা বজায় থাকবে।

কর্কট : ব্যবসায় নতুন বিনিয়োগ হবে। সাংবাদিকদের কাজে কিছুটা বাধা আসবে। কিন্তু সুনাম ক্ষুণ্ন হবে না। আয় বাড়বে।

সিংহ : কর্মে উন্নতি ও খ্যাতি যোগ আছে। যৌন ব্যাধি হতে পারে। ব্যয় বাড়বে।

কন্যা : খাদ্যদ্রব্য, যানবাহন, বিলাসদ্রব্যের ব্যবসায় পুঁজি বিনিয়োগ করলে লাভ হবে। কর্ম উপলক্ষে বিদেশ গমন হতে পারে। কাজে বন্ধুদের সহযোগিতা পাবেন।

তুলা : মহিলাদের অলংকার ও বিলাসদ্রব্যের ব্যবসা ভালো হবে। শিক্ষার্থীদের বিদেশে শিক্ষার বাধা দূর হবে। আয় বাড়বে।

বৃশ্চিক : খাদ্য ও যানবাহনের ব্যবসায় পুঁজি বিনিয়োগ না করা শুভ। তবে ব্যবসায় গতি বাড়বে ও আয় বাড়বে। অলসতা যোগ আছে।

ধনু : কাজকর্ম দ্রæত শেষ হবে না। বিদেশে শিক্ষার জন্য দিনটি শুভ। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।

মকর : স্ত্রীর নামে বিনিয়োগ বাড়বে। পাওনা টাকা আদায় হতে পারে। ব্যয় বাড়বে।

কুম্ভ : প্রেম ও রোমাঞ্চ শুভ। কিন্তু স্ত্রীর সঙ্গে দ্ব›দ্ব দেখা দেবে। পৈতৃক সম্পত্তি ফেরত পাওয়া যাবে।

মীন : ব্যবসায় সাফল্য আসবে। পাওনা অর্থ আদায় হবে। তবে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।