বেড়া‌তে এসে ধর্ষণের শিকার গা‌র্মেন্টস শ্রমিক

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এক গার্মেন্টস শ্রমিককে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে । শনিবার সন্ধ্যায় উপ‌জেলার নলমু‌ড়ি ইউনিয়‌নের পা‌নিঘাটা এলাকায় এ ঘটনা ঘ‌টে।

এ ঘটনায় দুজন‌কে আসামি ক‌রে মামলা ক‌রে‌ছে ভুক্তভোগী পরিবার।

র‌বিবার বি‌কে‌লে মামলার আসামি আজিজুল ব্যাপারীকে (২৪) আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ। আটক আজিজুল ব্যাপারী উপ‌জেলার নলমু‌ড়ি ইউনিয়‌নের পা‌নিঘাটা গ্রামের মৃত নুরুল হক ব্যাপারীর ছেলে। তি‌নি স্থানীয় এক‌টি ইটভাটার শ্রমিক।

পু‌লিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূ‌ত্র জানায়, ওই  তরুণী ঢাকার এক‌টি গার্মেন্টসে শ্রমিকের কাজ ক‌রেন। গত শুক্রবার গ্রা‌মের বা‌ড়ি‌তে বেড়া‌তে আসেন তি‌নি। শ‌নিবার সন্ধ্যায় প্রতিবেশির বা‌ড়ি‌র টিউব‌য়েল থে‌কে পা‌নি আন‌তে গে‌লে আজিজুল ব্যাপারী ও তার সহকারী মাসুম ব্যাপারী (২৭) মি‌লে ওই তরুণীকে স্থানীয় এক‌টি বাগা‌নে নি‌য়ে যায়। সেখা‌নে মাসু‌মের সহ‌যো‌গিতায় জোরপূর্বক তা‌কে ধর্ষণ ক‌রেন আজিজুল। প‌রে র‌বিবার সকা‌লে ওই তরুণীর বাবা বাদী হয়ে আজিজুল ও মাসুমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন । বি‌কে‌লে আসামি আজিজুলকে আটক ক‌রে পু‌লিশ।

গোসাইরহাট থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ব‌লেন, প্রতিবেশীর বাড়ির টিউবয়েল থেকে পানি আনতে গেলে ধর্ষণের শিকার হন ওই মে‌য়ে‌টি। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় মামলা করেছেন। মামলার আসামি আজিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।