রাজনীতিক-লেখক গোলাম এরশাদুর রহমান মারা গেছেন

লেখক-গবেষক ও নেত্রকোনা জেলা জাসদ (রব) সভাপতি গোলাম এরশাদুর রহমান গত শনিবার রাতে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

সর্বশেষ জেলা জাসদ সভাপতি ছাড়াও কেন্দ্রীয় সহসভাপতি ও স্থায়ী কমিটির সদস্য ছিলেন গোলাম এরশাদুর রহমান। তার উল্লেখযোগ্য বইগুলো হলো ‘নেত্রকোনার বাউল গীতি’, ‘মুক্তি সংগ্রামে নেত্রকোনা’, ‘নেত্রকোনার লোকগীতি পরিচয়’, ‘নেত্রকোনার লোকায়িত গল্প গুজব’ ও উপন্যাস ‘সোমেশ্বরির তীরে’।

গতকাল রবিবার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে তাকে গার্ড অব অর্নার দেওয়া হয়। নেত্রকোনার মুক্তারপাড়া বড় মসজিদে জানাজা শেষে বিকেলে নিজ গ্রামে তার মরদেহ দাফন করা হয়।