নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-ছেলের

নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে সৈয়দপুর পৌর এলাকার মহিলা ডিগ্রি কলেজসংলগ্ন মুন্সিপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মা সাহারা খাতুন (৫৬) ও তার ছেলে সোহেল (২২)। স্থানীয় বাজারের কাপড় দোকানের কর্মচারী ছিলেন সোহেল। তার বাবার নাম নেসার আহমেদ।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ সকালে বৈদ্যুতিক তারে ভেজা কাপড় শুকাতে যান মা সাহারা খাতুন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচানোর জন্য ছেলে সোহেল এগিয়ে যান। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান।

সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।