‘দুই বছরের মধ্যে ঢাকা রিকশামুক্ত হবে’

আগামী দুই বছরের মধ্যে রাজধানী ঢাকাকে রিকশামুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ঢাকা শহরের ২০ হাজার কিলোমিটার সড়কের মধ্যে আমরা রিকশা বন্ধ করতে পেরেছি মাত্র ১০ কিলোমিটার সড়কে। আমাদের পরিকল্পনা আছে দুই বছরের মধ্যে ঢাকাকে রিকশাশূন্য করার।

গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, আমাদের গণপরিবহন ব্যবস্থায় নিয়ম-শৃঙ্খলা নেই। পরিবহন ব্যবস্থাকে একটি বিজনেস মডিউল দিতে হবে। সবাই যে যার মতো ব্যবসা করছে। সেখান থেকে সবাইকে এই মডিউলের বেতনে নিয়ে আসতে হবে।