কুমিল্লার দেবীদ্বারে চার ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। ঘটনার পর পরই স্থানীয়রা গণধোলাই দিলে ওই ব্যক্তির মৃত্যু হয়।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দেবীদ্বার উপজেলার রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একই পরিবারের দুইজন রয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের নামপরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা দেবীদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার।