চট্টগ্রাম নগরীতে পিস্তল ও গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে পাঁচলাইশ থানার ষোলশহর বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল আবদুল মান্নান (২৮), দেলোয়ার হোসেন (২০) ও জাহাঙ্গীর আলম (২৪)।
পাচঁলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বন গবেষণারের ওই এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং ৫০ রাউন্ড গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তারা তিনজনই অস্ত্র ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।