কুষ্টিয়ায় কমিশনার

দুর্নীতি রুখতে এক্সপার্ট নিয়োগ দেবে দুদক

কুষ্টিয়ায় দুর্র্নীতি দমন কমিশন দুদকের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেছেন, দুদকের বিস্তৃত কর্মক্ষেত্রে সব ধরনের দুর্নীতি রুখতে সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক এক্সপার্ট নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে দুদক বিভিন্ন কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। দুদকে এখন নিজেরাই মামলা ফাইলসহ চার্জশিট দেওয়া হচ্ছে। নিজস্ব গোয়েন্দা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে, জেলখানা নির্মাণ করা হয়েছে, নিজস্ব এনফোর্সমেন্ট টিম আছে, তাদের নিরলস কাজের মধ্য দিয়ে ভবিষ্যতে আগামী কয়েক বছরের মধ্যে দুর্নীতি থাকবে না বলে মনে করি।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়াা চৌড়হাস এলাকায় নবনির্মিত ভবন উদ্বোধনকালে দুদক কমিশনার সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভির আরাফাতসহ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও টাস্কফোর্স টিমের প্রতিনিধিরা।