বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ এবং বিএসএস ২০১৮ সালের পরীক্ষা আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। দেশের বিভিন্ন কলেজে ২৭৩টি পরীক্ষা কেন্দ্রে সেমিস্টারভিত্তিক এ পরীক্ষায় মোট ৩ লাখ ৭৭ হাজার ৪৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক ড. মহা. শফিকুল আলম জানান, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ নানা ব্যবস্থা নিয়েছে। এ পরীক্ষা শুক্র ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ১৮ অক্টোবর।