মাঠে ক্রিকেট খেলছিল ওই মাদ্রাসার কয়েকজন ছাত্র। হিন্দু উগ্রবাদী বজরং দলের সদস্যরা সেখানে এসে তাদের জয় শ্রী রাম বলতে জোর করে। এতে ছাত্ররা রাজি না হওয়ায় তাদের ব্যাট ও উইকেট দিয়ে মারধর করা হয়।
টাইমস অব ইন্ডিয়া জানায়, উত্তরপ্রদেশের উন্নাওয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় মাদ্রাসা দার-উল-উলুম ফৈজ-ই-আমের ১২-১৪ বছর বয়সী কয়েকজন ছাত্রদের মারধর করে বজরং দলের কর্মীরা।
জানা যায়, মাঠে ক্রিকেট খেলছিল ওই ছাত্ররা। তখন কয়েকজন বজরং দলের কর্মী সেখানে উপস্থিত হয়ে তাদের জয় শ্রী রাম বলতে জোর করে। ছাত্ররা তা বলতে না-চাইলে তাদের ব্যাট ও উইকেট দিয়ে মারধর করা হয় বলে। জখম ছাত্রদের মধ্যে একজন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
স্থানীয় থানায় উন্নাওয়ের জামে মসজিদের ইমাম বজরং দলের বিরুদ্ধে অভিযোগ আনেন। এরপর পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করে। এখন পর্যন্ত তিন অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ।