ভারতীয় জেলে রবীন্দ্রনাথকে যেভাবে উদ্ধার করলেন বাংলাদেশের নাবিকরা

ভারতের মৎসজীবী রবীন্দ্রনাথ দাসকে উদ্ধার করেছে বাংলাদেশের কোস্ট গার্ড। বাংলাদেশের কুতুবদিয়ায় জাহাজ ‘এমভি জাওয়াদের’ তাকে উদ্ধার করে।  

রবীন্দ্রনাথ দাসের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলায়। তিনি পেশায় একজন মৎস্যজীবী। 

বাংলাদেশ কোস্টগার্ড সূত্রে জানা গেছে, আট দিন আগে ভারতের হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে নৌকা নিয়ে মাছ ধরতে বের হন তিনি ও তার ১৫ সঙ্গী । হঠাৎ প্রচণ্ড ঝড়ে তাদের নৌকা উল্টে যায়। প্রচণ্ড ঢেউেয়েঅেন্যদের সঙ্গে  রবীন্দ্রনাথও ভেসে যান।

আরো জানা গেছে, রবীন্দ্রনাথ টানা কয়েকদিন ভাসতে থাকেন। খাবার বলতে কেবল যখন বৃষ্টি নামে তখন সেই বৃষ্টির পানি। তবু রবীন্দ্রনাথ হার মানে নি। সাতদিন পর প্রায় ৬০০ কি.মি. ভাসতে ভাসতে বাংলাদেশের কুতুবদিয়ায় এসে পৌঁছান তিনি। 

তখন বাংলাদেশের জাহাজ ‘এমভি জাওয়াদের’ ক্যাপ্টেন অনেক দূর থেকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। দেখতে পেয়ে তড়িঘড়ি তার দিকে লাইফ জ্যাকেট ছুড়ে দেন। তা ধরতে ব্যর্থ হন ও তলিয়ে যান ঢেউয়ে। বেশ কিছুক্ষণ পর কিছুটা দূরে আবার তাকে দেখা যায়। ক্যাপ্টেন তাৎক্ষণিক আবার একটি লাইফ জ্যাকেট ছুঁড়ে মারে। একপর্যায়ে রবীন্দ্রনাথ লাইফ জ্যাকেট ধরতে পারেন। জাহাজের কাছাকাছি আসলে ক্যারেন ফেলে তাকে জাহাজের উপর তোলা হয়।

তাকে জাহাজে তোলার দৃশ্যটি জাহাজের একজন নাবিক ভিডিওতে ধারণ করেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, রবীন্দ্রনাথকে যখন সফলভাবে জাহাজে তোলা সম্ভব হয় তখন জাহাজের সব নাবিকেরা খুশিতে চিৎকার করে ওঠেন।