চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রামের বাবলুর ছেলে অষ্টম শ্রেণির ছাত্র হৃদয় ও একই উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের টিকরা গ্রামের সামশুদ্দিন দফারের ছেলে ভদু (৫৭)। গতকাল শুক্রবার বিকেলে তারা নিহত হন।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ জানান, শুক্রবার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই হৃদয় ও ভদু মারা যান। তাদের পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে তিনি জানান।