নায়লা নাঈমের হাত ধরে গিগেল বাংলাদেশের ৭ম শাখা

সম্প্রতি জনপ্রিয় ফ্যাশন হাউজ গিগেল বাংলাদেশের ৭ম শাখার উদ্বোধন হয়ে গেল রাজধানীর শান্তিনগর কর্ণফুলি গার্ডেন সিটির তৃতীয় তলায়। মডেল নায়লা নাঈমকে নিয়ে গিগেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবিএম এনায়েত হোসাইন ফিতা ও কেক কেটে নতুন শাখার উদ্বোধন করেন।

শোরুম ঘুরে দেখে নায়লা নাঈম বলেন, ‘গিগেল বাংলাদেশ ফ্যাশন জগতে নতুন চমক সৃষ্টি করেছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমারও নিজেদের উপস্থাপনের মতো সব পোশাক ও ফ্যাশন অনুষঙ্গ এখানে পাব।’

এনায়েত হোসাইন বলেন, ‘আধুনিক পোশাকের বৈচিত্র্যময় ডিজাইন পাওয়া যাবে আমাদের এখানে। আসছে ঈদুল আজহাকে সামনে রেখে আমরা এক্সক্লুসিভ কালেকশন এনেছি। আশা করি সবাই সাধ ও সাধ্যের মেলবন্ধন খুঁজে পাবেন আমাদের পোশাকে।’

গিগেল বাংলাদেশে ছেলেদের প্যান্ট, শার্ট, পাঞ্জাবী, জুতা, বেল্ট, মানিব্যাগ, মেয়েদের পার্টি গাউন, কামিজ, টপস, পার্টস ও শিশুদের পোশাক পাবেন।